শিরোনাম
মোঃ শোয়াইব , হাটহাজারী | ০৫:৪২ পিএম, ২০২৫-০৪-২০
হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ড. শহীদুল্লাহ্ একাডেমীর অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাটহাজারী উপজেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন।
রবিবার (২০ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত একটি পত্রে এই নিয়োগের অনুমোদন দেওয়া হয়।
নিয়ম অনুযায়ী, অ্যাডহক কমিটি গঠনের ৬ মাসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি গঠনের কাজ সম্পন্ন করতে হবে। তবে এই কমিটি শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিতে পারবে না।
নতুন সভাপতি মো. গিয়াস উদ্দিন বলেন, এই প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি চেষ্টা করব একটি স্বচ্ছ, কার্যকর ও উন্নয়নমুখী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে, যাতে শিক্ষার্থীরা আরও ভালোভাবে উপকৃত হয়।
এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন,নতুন সভাপতির নেতৃত্বে আমরা আশা করি একাডেমীর প্রশাসনিক ও শিক্ষাগত মান আরও উন্নত হবে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited